1
2
| প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খাগড়াছড়িতে মায়ের বালিশচাপায় ২ বছরের শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে মায়ের বালিশচাপায় ২ বছরের শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি: জেলা শহরের শান্তিনগর এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে নিজ ঘরে ২ বছরের শিশু মো. তহিদুল আলম আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে তার মা, এমন প্রাথমিক তথ্য জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন জানান, ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নিহত আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করে। ঘটনার সময় তিনি কর্মসূত্রে পানছড়িতে অবস্থান করছিলেন। তাদের স্থায়ী বাড়ি মাগুরা জেলায়, তবে চাকরির কারণে তারা পরিবার নিয়ে শান্তিনগরে ভাড়া থাকতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি এমন ভয়াবহ ঘটনার সাথে জড়িত হতে পারেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।
স্থানীয়রা জানায়, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। মাত্র ২ বছরের নিষ্পাপ শিশুকে এমনভাবে প্রাণ দিতে হবে-এমনটি কেউ মেনে নিতে পারছেন না।
শিশুটির মৃত্যুর ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা